Published 04 Oct 2026

বিষয়: দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা—২০২৬ সংক্রান্ত নোটিশ।

বিশেষ নোটিশ

তারিখ: ৪ অক্টোবর, ২০২৬

বিষয়: দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা—২০২৬ সংক্রান্ত নোটিশ।

এতদ্বারা দশম শ্রেণির সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ অক্টোবর, ২০২৬ তারিখ (সোমবার) হতে দশম শ্রেণির নির্বাচনী (Test) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য যে, ২০২৬ সালের এস.এস.সি (SSC) পরীক্ষায় ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও যদি ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষায় মানউন্নয়ন বা পুনরায় অংশগ্রহণে ইচ্ছুক থাকে, তবে তাদেরকেও এই নির্বাচনী পরীক্ষায় বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা:

১. পরীক্ষার রুটিন: বিস্তারিত পরীক্ষা নির্দেশিকা ও রুটিন বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং শ্রেণি শিক্ষকের নিকট হতে সংগ্রহ করা যাবে।

২. প্রবেশপত্র: সকল শিক্ষার্থীকে পরীক্ষার পূর্বেই (বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে) অফিস কক্ষ হতে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করতে হবে।

৩. উপস্থিতি ও সময়সূচি: নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে সকল প্রকার অসাধু উপায় অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ।

৪. উপকরণ: প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী (কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ইত্যাদি) সঙ্গে নিয়ে আসতে হবে।

৫. পরীক্ষায় অংশগ্রহণ: নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করলে কোনো অবস্থাতেই ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না।

এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল শিক্ষার্থীকে যথাযথ গুরুত্ব সহকারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

আদেশক্রমে,

প্রধান শিক্ষক

কচুরগুল উচ্চ বিদ্যালয়।