Published 15 Oct 2026

বিষয়: শারদীয় দুর্গাপূজা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধের বিজ্ঞপ্তি।

নোটিশ

তারিখ: ১৫/১০/২০২৬ খ্রি.

বিষয়: শারদীয় দুর্গাপূজা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধের বিজ্ঞপ্তি।

এতদ্বারা কচুরগুল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর ২০২৬ খ্রি. (রবিবার) থেকে ২৫ অক্টোবর ২০২৬ খ্রি. (রবিবার) পর্যন্ত বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. (সোমবার) থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম যথারীতি চালু হবে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নির্ধারিত তারিখে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রধান শিক্ষক
কচুরগুল উচ্চ বিদ্যালয়